Friday, February 19, 2016

Knack For Snacks: Homemade Fried Fish Recipe!



আজ "Knack For Snacks" section এ থাকছে বাসায় থাকা সহজ উপকরণ দিয়ে ফিশ ফ্রাইস বানানোর রেসিপি!  

উপকরণ:
১)টাটকা মাছ(যেকোন মাছ,আমি কোরাল বা সামুদ্রিক মাছ বেশি পছন্দ করি)-এক কেজি
২)গ্রাম ময়দা-১৫০৩)লবন-স্বাদ মতো  
৪)সয়াবিন অথবা রাইস ব্রান্ড তেল-আট চা চামচ
৫)গার্লিক সস 
৬)পাঁউরুটি- টি 
৭)রসুনের(খোসা ছাড়ানো এবং অল্প বেটে রাখা)কোয়া- টি 
৮)লেবুর রস-চার চা চামচ
৯)মরিচ গুঁড়ো 
১০)চার চা চামচ ঝিরিঝিরি করে কাটা ধনেপাতা৷

প্রক্রিয়া:

একটি পাত্রে ময়দা,শুকনো মরিচগুড়ো নিয়ে তাতে একটু লবন এবং পানি দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন৷ এবার একটি ফ্রাইং প্যানে বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে গরম করুন৷ এবার মাছের টুকরোগুলোকে(চাইলে লবন,হাল্কা শুকনো মরিচগুড়ো আর হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে রাখতে পারেন)ময়দার মিশ্রণে চুবিয়ে ওই গরম তেলে ডিপ ফ্রাই করুন৷ 
এরপরে পানিতে চুবিয়ে রাখা পাউরুটির টুকরো গুলোকে চিপে তুলে নিন৷ এবার তাতে বেটে রাখা রসুন, লেবুর রস এবং ধনেপাতা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন৷ এবার ভেজে রাখা মাছের টুকরোগুলোর দুই দিকেই এই মিশ্রণটি মাখিয়ে অল্প তেল দিয়ে স্টিম করে নিন৷ এবার একটি প্লেটে সস সহ ক্রিস্পি ফিসফ্রাইস সাজিয়ে গরম গরম পরিবেশন করুন৷
ভাল লাগলে অথবা কোন ডিশ এর রেসিপি চান কমেন্ট এ লিখুন।

No comments:

Post a Comment

*To comment without any social media, simply select Name/URL from the list below.

**Please do not post any racist, sexist, homophobic or derogatory terms in the comment sections. Comments will be visible after moderation. Moderation may take up-to 12 hours.