Tuesday, February 9, 2016

Knack For Snacks


খুব সহজে বানান চিকেন চিস্ বল !!!

উপকরণঃ 
১) মুরগির মাংসের কিমা (যেকয়টি বানাতে চান তারউপর মাংসের পরিমাণ নির্ভর করে)
২) লবন ( আধা কেজি কিমার জন্য আমি ১-১.৫ টেবিল চামুচ লবন ব্যবহার করি)
৩) গোলমরিচ গুঁড়ো (আধা কেজি কিমার জন্য আমি ১ টেবিল চামুচ ব্যবহার করি)
8) BBQ Sauce (পরিমাণমত; আধা কেজি কিমার জন্য আমি ৪-৫ টেবিল চামুচ ব্যবহার করি)
৫) বিস্কিট অথবা পাউরুটির গুঁড়া






প্রণালীঃ 
প্রথমে একটি পাত্রে উপকরণগুলি ভাল মতন মাখিয়ে নিতে হবে। এরপর Mozerella চিস্ ছোট টুকরো করে কেটে নিয়ে সেগুলু দিয়ে ছোট ছোট মাংসের বল বানাতে হবে; উপরের উল্লেখিত উপকরণে মাখানো মাংস দিয়ে। পাউরুটির/বিস্কিটের গুঁড়া দিয়ে বলগুলোকে ঢাকতে হবে। তারপর বলগুলো ডুবো তেল এ ভাজতে হবে মৃদু আঁচে, বল এর গা হাল্কা খয়েরি হয়ে গেলে নামিয়ে ফেলুন। অথবা আপনি বলগুলোকে ওভেন এ bake করতে পারেন ৫ মিনিট। এরপর নাস্তা হিসাবে পরিবেশন করুন।

আর ভিন্ন ধরনের রেসিপি দিতে চান? কমেন্ট করুন আপনার রেসিপি। সপ্তাহের সেরা রেসিপি আমরা আপনার নাম সহ ব্লগে লিখব!!! 

No comments:

Post a Comment

*To comment without any social media, simply select Name/URL from the list below.

**Please do not post any racist, sexist, homophobic or derogatory terms in the comment sections. Comments will be visible after moderation. Moderation may take up-to 12 hours.